জগন্নাথপুরে আইন-শৃঙ্খলার উন্নয়নে কাজ করছেন ওসি ইখতিয়ার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুরে আইন-শৃঙ্খলা উন্নয়নে কাজ করছেন ওসি ইখতেয়ার উদ্দিন চৌধুরী। যিনি ইতি পূর্বে সুনামগঞ্জ জেলায় কয়েকবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষিত হয়েছেন।

 

Manual4 Ad Code

 

 

সচরাচর দেখা যায় ঘটনা ঘটার পর পুলিশের প্রস্তুতি লক্ষণীয় হয়। কিন্তু, জগন্নাথপুরের অফিসার ইনচার্জ এর ব্যতিক্রম। তিনি সর্বদাই খোজ খবর রাখেন জগন্নাথপুর এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়নে। আর অবনতি ঘটার আগেই নেন আইনি ব্যবস্থা। এমনই এক ঘটনা ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামে।

 

গত মঙ্গলবার এক প্রবাসীর পক্ষ নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভাড়াটে অস্ত্রধারীরা গ্রামবাসীর সাথে বড় ধরণের সংঘর্ষের প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর নিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সহ ১৩ সন্ত্রাসীকে আটক করে থানা পুলিশ। এতে বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা পান এলাকাবাসী।

Manual7 Ad Code

 

আটককৃতরা হচ্ছেন- দিনাজপুর জেলার খানশেমা থানার গুলিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে আবদুল মতিন, সিলেটের জৈন্তাপুর থানার লামা মহাইল গ্রামের মৃত আজিজুল হকের ছেলে রইছ উদ্দিন, একই গ্রামের আবদুস ছাত্তারের ছেলে মো. আলী, সিরাজুল হকের ছেলে নাসির উদ্দিন, আবদুল খালেকের ছেলে আল আমিন, ইসহাকপুর গ্রামের আবদুল আজিজের ছেলে রুহুল আমিন টিপু, একই গ্রামের মৃত আবদুল গণির ছেলে আবদুল বছির, মৃত হবিব উল্লার ছেলে আবদুল কাইয়ূম, মৃত আবদুল মতিনের ছেলে আবদুর রশিদ, মৃত আবদুন নুরের ছেলে জুরে আলম, সিলেটের বড়ইকান্দি এলাকার তাহির আলীর ছেলে সুমন মিয়া, বাড়ি জগন্নাথপুর গ্রামের সামছুল ইসলামের ছেলে এনাম মিয়া ও একই গ্রামের হারিছ আলীর ছেলে শফিকুল ইসলাম ।

 

Manual3 Ad Code

তাদের কাছ থেকে ১টি পাইপগান, ১টি তলোয়ার, ২টি রামদা, ২টি ছুরি, ১টি বর্শা, ৫টি সুলফি, ২টি বল্লম ও ৫৫টি গাছের শলা রকম বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

 

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক দিন আগে ইসহাকপুর গ্রামের পংকি মিয়ার লোকজনের হামলায় একই গ্রামের সরোয়ান আহমদ নামের এক যুবক আহত হন। আহত যুবক এখনো সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে লড়ছেন।

 

এ ঘটনায় আবারো আহত পরিবারের লোকজনকে মারপিট করতে হামলাকারী পংকি মিয়ার পক্ষে ইসহাকপুর গ্রামের জনৈক যুক্তরাজ্য প্রবাসীর লোকজন দেশের বিভিন্ন স্থান থেকে অস্ত্রধারীদের এনে তাদের বাড়িতে রাখেন।

এ খবর পেয়ে মঙ্গলবার সকালে জগন্নাথপুর থানার এসআই অুনজ কুমার দাশের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ দল অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্র সহ তাদেরকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সাথে আলাপ হলে তিনি বলেন, ভাড়াটে অস্ত্রধারীরা সংঘর্ষের জন্য প্রস্তুতি নিয়েছিল। খবর পেয়ে অস্ত্র সহ তাদেরকে আটক করায় বড় ধরণের সংঘর্ষ থেকে রক্ষা পান এলাকাবাসী। তিনি জানান এসআই অনুজ কুমার দাশ বাদী হয়ে এ ব্যাপারে অস্ত্র আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code