লাখো শহীদের সেই বাংলাদেশ কোথায়: আলাল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, লাখো শহীদের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম, সেই বাংলাদেশ কোথায়?

 

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে আক্ষেপ করে এসব কথা বলেন এই বিএনপি নেতা। জাতীয়তাবাদী প্রচার দল এ সভার আয়োজন করে।

Manual1 Ad Code

 

এই বাংলাদেশকে অচেনা উল্লেখ করে তিনি বলেন, ‘যে বাংলাদেশে মা-বোনেরা কখন ধর্ষিত হবে, তা নিশ্চিত করে বলা যায় না। সেই ধর্ষণকারীরা হবে সরকারের আশ্রয়ে থাকা। এরকম বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম, যে বাংলাদেশে বাসের চাকায় পিষ্ঠ হয়ে শিক্ষার্থীরা মারা যাবে? সড়কের আইন নিয়ে শ্রমিকরা ধর্মঘট ডাক‌বে, সেই  ধর্মঘটে সমর্থন থাকবে আওয়ামী লীগের নেতা শাজাহান খানের। এরকম বাংলাদেশ আমরা চাইনি।’

Manual3 Ad Code

 

বাণিজ‌্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ‌্যে পেঁয়াজের দাম কমার আশ্বাস দিলেও দাম না কমায় সরকারের ব‌্যর্থতার কথা তুলে ধরে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ঘণ্টা পর ঘণ্টা পার হয়ে গেলেও পেঁয়াজের দাম কমেনি। আজও ২০০ টাকা। আওয়ামী লীগের চেয়ে, সরকারের মন্ত্রীদের চেয়ে পেঁয়াজ অনেক শক্তিশালী।

Manual2 Ad Code

 

কালো নিকষ অন্ধকারে দেশ ঢেকে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এমন বাংলাদেশে বাস ক‌রি, যে বাংলাদেশের রাষ্ট্রপতিকে বলতে হয়-“রডের বদলে বাঁশ দেবেন না, সি‌মেন্ট এর বদ‌লে বা‌লি দে‌বেন না।”

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে অবিচার করা হচ্ছে- উল্লেখ করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ক্যাসিনো সম্রাটকে অসুস্থতার কথা বলে আদালতে না নিয়ে হসপিটালে নিয়েছে। অথচ বেগম খালেদা জিয়া, যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী- হাঁটতে পারে না, হুইল চেয়ারে মাথা নি‌চের দি‌কে দিয়ে থাকতে হয়, তাকে জোর করে আদালতে হাজিরা দিতে নিয়ে যাচ্ছে। তাই দেশে গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে হবে, তাহলে দেশে বিচার বিভাগের স্বাধীনতা ফিরে পাবে।’

 

Manual4 Ad Code

সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মাহফুজুল কবীর। সঞ্চালনা করেন কৃষকদলের সদস্য এম জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code