আলোচনায় নাদেল-নাসির

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

পুরো আলিয়া মাঠ জুড়ে নেতাকর্মীদের আলোচনায় রয়েছেন নাদেল-নাসির। এক সময় তারা ছাত্রলীগের হাল ধরেছিলেন। এখন জেলা ও মহানগর আওয়ামী লীগের হাল ধরবেন। শফিউল আলম চৌধুরী নাদেল হবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অপরদিকে এড. নাসির উদ্দিন হবেন জেলা  আওয়ামী লীগের সাধারন সম্পাদক। সম্মেলন মাঠজুড়ে নেতাকর্মীদের মুখে মুখে এমন সুর শুনা যাচ্ছে।

 

Manual3 Ad Code

একসঙ্গে সিলেট ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন দু’জন। তখন থেকেই সিলেটের আওয়ামী রাজনীতির লাইমলাইটে তারা। সিনিয়রদের কাছেও রয়েছে গ্রহণযোগ্যতা। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রয়েছে পরিচিতি। কারো কারো সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। দিনে-দিনে আরো পাকাপোক্ত হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। এ কারণে আসন্ন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের দুটি শীর্ষ পদে চোখ তাদের দু’জনেরই। চালাচ্ছেন জোর লবিংও। তাদেরকে ঘিরে অনুসারীরা মেতে উঠেছেন প্রচারণায়।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

ছাত্রলীগের অভ্যন্তরে স্বচ্ছ ধারার রাজনীতিবিদ হিসেবে তারা পরিচিতি পেয়েছিলেন। নাদেল ছাত্রলীগের যে কমিটির সভাপতি ছিলেন, নাসির ছিলেন সেই কমিটির সাধারণ সম্পাদক। ছাত্রলীগের রাজনীতির ইতি টানার পর দু’জনের গন্তব্য হয় দুই কমিটিতে। নাদেল মহানগর আওয়ামী লীগে ও আর নাসির যান জেলা আওয়ামী লীগে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code