

এম আর বাবু, জীবননগর (চুয়াডাঙ্গা):
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ধোপাখালী, মেদিনীপুর ও দর্শনার নিমতলা বিওপির বিজিবি সদস্যরা ফেনসিডিল উদ্ধার করেছে। আজ মঙ্গলবার দুদিনে পৃথক অভিযান চালিয়ে ৪০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যটালিয়ন সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দার দেওয়া তথ্যের ভিত্তিতে ধোপাখালী বিওপির বিজিবি সদস্যরা ধোপাখালী মাঠের মধ্যে অভিযান পরিচালনা করেন। এসময় সেখান হতে পরিত্যক্ত অবস্থায় ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। একই বিওপির বিজিবি সদস্যরা মহেশপুর উপজেলার মানিকপুরের একটি বাঁশ বাগানে অভিযান চালিয়ে ২১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মেদিনীপুর বিওপির বিজিবি সদস্যরা হরিহরনগর কবর স্থানের পাশ হতে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং দর্শনার নিমতলা বিওপির বিজিবি সদস্যরা জীবননগর উপজেলা শিংনগর মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ঝিনাইদহের মহেশপুরস্থ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।