দক্ষিণ সুরমায় পিতৃপরিচয়হীন নবজাতক উদ্ধার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমায় সদ্যজাত নবজাতক উদ্ধার করেছে এলাকাবাসী। ফুটফুটে ওই সদ্যজাত শিশুর জন্মদাতা পিতা-মাথার সন্ধান না মিলায় রহস্যের জন্ম দিয়েছে।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত বুধবার (১১ ডিসেম্বর) সকালে তেঁতলী ইউনিয়নের ধরাধরপুর এলাকার হযরত আরকুম শাহ (রহ:) মাজার সংলগ্ন ক্ষেতের জমির ঝোপঝাড়ে নবজাতক নড়াচড়া করায় দেখতে পায় খেলতে যাওয়া কয়েকজন স্কুল পড়ুয়া শিশু।

Manual2 Ad Code

এক পর্যায় জানাজানি হলে নবজাতকটি দেখতে অনেকে ভিড় জমান। অনেক খোঁজাখুঁজি করে নবজাতকের মা-বাবার সন্ধান না পাওয়ায় এক দম্পতি ওই অবুঝ শিশুর দায়িত্ব নেন।

Manual6 Ad Code

অবৈধ সম্পর্কের ফল ওই নবজাতককে লোকলজ্জার ভয়ে রাতের আঁধারে ফেলে যায় কোনো লম্পট লোকজন… এমন মন্তব্য করে এক যুবক বলেন, তাদের চিহ্নিত করতে এলাকাবাসী কাজ করছে। আজ রাতে এলাকায় বিষয়টি নিয়ে মিটিং হওয়ার কথা রয়েছে।

নবজাতকটির দায়িত্ব নেয়া জামাল মিয়ার কলোনির ভাড়াটিয়া সিএনজি চালক সুহেল মিয়ার স্ত্রী রুবী বেগম বলেন, রানা মিয়া ও রাণী বেগম নামে আমার দুটি সন্তান রয়েছে। তাদের সাথে আমার সন্তানের পরিচয়ে তাকে মানুষ করবো। যদি প্রকৃত বাবা-মা’র সন্ধান পাওয়া যায় তবে শিশুটিকে দিয়ে দিবো। অনেকে বাচ্চাটাকে নেয়ার জন্য তাকে অনুরোধ করেছেন। বাচ্চা নিতে কেউ আবার টাকা-পয়সার কথাও বলেছেন বলে জানান।

Manual5 Ad Code

এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে দক্ষিণ সুরমা থানার অফিরা ইনচার্জ বলেন, ঘটনাটি আমি শুনেছি। এখন একটা মিটিংএ আছি। আপনি দেখেন, খোঁজখবর নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code