ভারতে তথ্য পাচারের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

মহসিন মিলন, বেনাপোল (যশোর):
বাংলাদেশ থেকে তথ্য পাচারের অভিযোগে বেনাপোল পোর্ট থানার কর্মরত পুলিশ সদস্যকে আটক করেছে পোর্ট থানার পুলিশ। গত মঙ্গলবার বিকালে বেনাপোল পোর্ট থানার পুলিশ তাকে আটক করে। যার মামলা নাম্বার ২১ তাঃ১৫-১২-২০১৯। আটক পুলিশ সদস্য দেব প্রসাদসাহা খুলনার তেরখাদা উপজেলা সদরের সুরেন্দ্রনাথ সাহার ছেলে।
গতকাল দেব প্রসাদ সাহাকে গ্রেপ্তারের পর যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। বিচারক সাইফুদ্দিন হুসাইন কাল বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আটক দেব প্রসাদসাহা বেনাপোল ইমিগ্রেশনে কর্তবরত ছিলেন। ২০১৮ সালের শেষের দিকে দেব প্রসাদ সাহা বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত একটি পেনড্রাইভ শূন্যরেখা অতিক্রম করে ভারতে পাচার করেন। ১৫ দিন পর তিনি আবু হানজালা রানার কাছ থেকে এনে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত পেনড্রাইভ ভারতের এস চক্রবর্তী ও পিন্টুর কাছে হস্তান্তর করেন। গত ২৫ অক্টোবর ঢাকার কমলাপুরের একটি হোটেল থেকে ডিজিএফআই ও র‌্যাবের হাতে সৈনিক শাহানেওয়াজ শাহিন আটক হন। এ সময় তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি পেনড্রাইভ উদ্ধার করা হয়। তিনি ভারতের কাছ তথ্য পাচারের বেশ কিছু তথ্য দেন। পরে বিষয়টি পুলিশ হেড কোয়ার্টারস তদন্ত কমিটি গঠন করে অনুসন্ধানে নামে। তদন্তে তাঁদের মোবাইল ফোনের কললিস্ট ও ভারতের পুলিশ সুপার আবদুল্লাহ আরেফের সঙ্গে কথোপকথনের ভিডিও সিডির মাধ্যমে ভারতে বাংলাদেশের তথ্য পাচারের বিষয়টি উঠে আসে।
বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের অভিযোগে দেব প্রসাদ সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। রিমান্ড আবেদন মঞ্জুরের পর তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code