পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

এস,এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা):
পাইকগাছায় শারীরিক ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ইয়ারফোন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এগুলো বিতরণ করেন। সাতক্ষীরার দেবহাটা উপজেলার শারীরিক প্রতিবন্ধী সালাউদ্দীন ও পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ শিশু সহ ১৩ জন হুইল চেয়ার ও ২০ শ্রবণ প্রতিবন্ধীকে ইয়ারফোন প্রদান করা হয়। ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা দীলিপ কুমার রায়, সাবেক ব্যাংকার প্রজিৎ কুমার রায়, ইউপি সচিব ফারুক আহমেদ সহ ইউপি সদস্যবৃন্দ। জানা গেছে, খুলনার সেন্ট জোসেফ্স স্কুলের এসএসসি ১৯৮৯ ব্যাচের জার্মান প্রবাসী কে,এম, আসাদুজ্জামান রুহিন, আমিনুর রহমান বুলবুল ও আমেরিকা প্রবাসী লিখন সহ তার বন্ধুদের ও লস্কর ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় হুইল চেয়ার ও ইয়ারফোন তুলে দেয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code