জিম্বাবুয়েতে সড়ক দুর্ঘটনা, নিহত ১১

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ জিম্বাবুয়ের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও অন্তত আরও ১৫ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়। পূর্বাঞ্চলীয় প্রদেশ মাশোনাল্যান্ডের মুটোকো শহর এলাকার একটি মহাসড়কে বাসের চাকা ফেটে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ মহাসড়ক ধরেই মোজাম্বিক সীমান্ত সংলগ্ন নিয়ামাপনডা থেকে রাজধানী হারারে যাওয়া হয়।

Manual4 Ad Code

 

এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটজন এবং হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। রবার্ট মুজেজিয়া নামে প্রদেশের এক কর্মকর্তা জানান, আহত ১৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হারারে-এর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

Manual7 Ad Code

জিম্বাবুয়েতে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশের দাবি, চালকের অসতর্কতা ও খারাপ রাস্তাঘাট এসব দুর্ঘটনার কারণ। সিনহুয়া ও বাসস।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code