সারা’তে শতাধিক ডিজাইনের শীতকালীন পোশাক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

লাইফষ্টাইল ডেস্কঃঃ শীত মানেই ফ্যাশন এবং উষ্ণতার মিশ্রণে বাহারি পোশাকের নতুন সমারোহ। শীতের ঠাণ্ডা হাওয়া শরীরটাকে নিমেষেই যেমন শীতল করে দেয়, শীতের এই সময়টাতে উষ্ণতার স্পর্শ নিতে তাই ফ্যাশন ও ট্রেন্ড বজায় রেখে চলছে শীতের পোশাক কেনার ধুম। হিম কুয়াশা আর সন্ধ্যায় ঝিরঝিরে বাতাসটাকে ফাঁকি দিয়ে তরুণ-তরুণীরা মেতে উঠছে শীত ফ্যাশনে।

শীতের ফ্যাশনকে নতুন মাত্রা দিয়ে ‘সারা’ এবার নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের শীতকালীন পোশাক সামগ্রী। বিভিন্ন ডিজাইনের জ্যাকেট এর পাশাপাশি সারার শোরুম এবং অনলাইনে পাওয়া যাচ্ছে শতাধিক ডিজাইনের শীতকালীন পোশাক।

Manual4 Ad Code

সারা’র শীতকালীন আয়োজনে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি রয়েছে শিশুদের জন্য আকর্ষণীয় ডিজাইনের পোশাক। শীতকালীন এসকল পোশাক সামগ্রীর মধ্যে আছে মেন অ্যান্ড উইমেন বোম্বার জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম শাল, ডেনিম টপস অ্যান্ড কুর্তি, লেদার জ্যাকেট, মেন অ্যান্ড উইমেন কুইল্টেড ভেস্ট, মেন অ্যান্ড উইমেন পাফার জ্যাকেট, বিভিন্ন রকমের হুডি, মেন ক্যাজুয়াল ব্লেজার, ফ্ল্যানেল শার্টস, ফ্ল্যানেল স্কার্ফ, কিডস পাফার জ্যাকেট এবং কিডস হুডিজ। এসব পোশাক পাওয়া যাবে ৫০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকার মধ্যে।

Manual3 Ad Code

শুধুমাত্র উষ্ণতাই নয়, শীতকালীন পোশাকে ফ্যাশন, গুণগত মান, স্বাচ্ছন্দতা এবং সাশ্রয়ী মূল্যের চমৎকার সমন্বয়ে সারার এই আয়োজনে আরো থাকছে শার্ট, এথনিক টপস, এক্সক্লুসিভ পার্টি টপস, টি-শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজ্জো ফর লেডিস অ্যান্ড গার্লস, জিন্স ফর মেন অ্যান্ড বয়েজ, পোলো টি-শার্ট, পাঞ্জাবি।

Manual8 Ad Code

স্নোটেক্স এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ যাত্রা শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত ‘সারা’র প্রথম শোরুম নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ এবং ৫৪ নং শপটি ছিল সারা’র ২য় শোরুম। ৩য় শোরুমটি হলো বাড়ি- ১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মাদপুর এই ঠিকানায়। উত্তরায় সারার পোশাক পাওয়া যাবে হাউজ নং-২২, সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা- এই ঠিকানায়। এছাড়াও বারিধারা যে ব্লকে আছে সারার আরেকটি শোরুম।

Manual2 Ad Code

শোরুমের পাশাপাশি অনলাইনেও ‘সারা’র পোশাক অর্ডার করে বিনামূল্যে ঢাকার ভেতরে হোম ডেলিভারি পাওয়া যাবে। এক্ষেত্রে ওয়েবসাইট (saralifestyle.com.bd), ফেসবুক পেজ (facebook.com/saralifestyle.bd ) এবং ইনস্টাগ্রাম (sara_lifestyle_ltd) থেকে পোশাক অর্ডার করা যাবে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code