পাইকগাছায় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা সম্পন্ন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

পাইকগাছা (খুলনা) :
পাইকগাছায় দুই দিন ব্যাপী খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। সলিডারিডাড এশিয়া নেটওর্য়াক এর সহায়তায় উত্তরণ সফল প্রকল্প এ মেলার আয়োজন করেন। মেলার শেষ দিনের কর্মসূচির মধ্যে ছিল, মেডিকেল ক্যাম্প, স্টল পরিদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফার হাসান, ডাঃ অতীস কুমার বাছাড়, ডাঃ নিলঞ্জন ঘোষ, ডাঃ একেএম আরিফুল আলম, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, সফল প্রকল্পের প্রোগ্রাম অফিসার মনিরুজ্জামান, নাজমুল বাশার, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code