গোপালগঞ্জ বশেমুরবিপ্রবির দিনমুজুরদের অবস্থান কর্মসূচী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

গোপালগঞ্জ প্রতিনিধি :

Manual7 Ad Code

চাকুরী স্থায়ীকরণ, বকেয়া বেতন পাওয়াসহ তিন দফা দাবীতে ১৯ দিনের মত অবস্থান কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনিক মুজুরীর ভিত্তিতে কর্মরত কর্মচারীরা।

Manual5 Ad Code

রবিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় কর্মচারীরা। পরে তারা সেখানে বসে অবস্থান কর্মসূচী পালন করে। এসময় চাকুরী স্থায়ীকরণসহ তিন দফা দাবী লেখা প্লাকার্ড প্রদর্শন করে। অবস্থান কর্মসূচী চলাকালে কর্মচারী শেখ নাহিদ, ইব্রাহিম খান, রিপন গাজী, আব্দুল কাদের মোল্যা, গোলাম রসুল ও কোহিনূর বেগম বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, চাকুরী স্থায়ীকরন না হওয়ায় বিগত ৪ মাস ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত হচ্ছে কর্মচারীরা। এতে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের। তাদের তিন দফা দাবী হল, চাকুরী স্থায়ীকরণ, বেতন বেতন পরিশোধ ও নীতিমালা প্রনয়ন করা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code