

গাংনী (মেহেরপুর):
মেহেরপুরের গাংনীতে বেসরকারী সংগঠন সমাজ কল্যাণ সংস্থা (এসকেএস) ফাউন্ডেশনের এলজিআই লেড ওয়াশ ইন হেল্থ প্রকল্পের সমাপ্তি ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকাল সাড়ে ১১ টার সময় গাংনী উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসকেএস এনজিওর আয়োজনে এবং ওয়াটার এইড এর সহযোগিতায় সমাপ্তি ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।গাংনী উপজেলার ৯টি ইউপির ৩৫ টি কমিউনিটি ক্লিনিকে পানি (হাইজিন) ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন কল্পে ইউনিয়ন পরিষদের সহযোগিতায় কার্যক্রম পরিচালিত হয়েছে বলে অবহিত করা হয়।
এসকেএস ফাউন্ডেশনের সহকারী পরিচালক পলাশ কুন্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এমএ খালেক।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, বিশিষ্ট শিক্ষাবিদ ,সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম,এসকেএসের প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন,এসকেএস ফাউন্ডেশনের সহকারী পরিচালক পলাশ কুন্ডু।
অনুষ্ঠানের শুরুতেই ভিডিও প্রজেক্টরের মাধ্যম প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন,এসকেএস এর প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান।
আলোচনার এক পর্যায়ে তিনি বলেন,এসকেএস ফাউন্ডেশন গাংনীতে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন কাজ করেছে। বর্তমানে কাজ শেষের দিকে। উক্ত এনজিওর ইউনিয়ন পর্যায়ে গড়ে উঠা ৩৫ টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ২৯ টি ক্লিনিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে নিরাপদ পানি ও স্যানিটেশনে কমিউনিটির লোকজনকে উদ্বুদ্ধ করা ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে প্রকল্প বাস্তবায়নে ইউপির সার্বিক সহযোগিতায় প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।সমাপ্তি অনুষ্ঠানে সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ, সচিব, সহকারী হিসাব রক্ষকগণ, সাংবাদিকবৃন্দ,এসকেএসের কর্মকর্তা কর্মচারী, ওয়াশ প্রমোটর, উপস্থিত ছিলেন।