বেড়ায় সিএনজি চালকদের সড়ক অবরোধ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

বেড়া (পাবনা):

Manual6 Ad Code

পাবনার মাধবপুর হাইওয়ে পুলিশের চাঁদাবাজি,মারধর ও হয়রানির প্রতিবাদে আজ সোমবার সকাল ১১ টায় বেড়া সাথিয়ার প্রায় এক হাজার সিএনজি চালক পাবনা ঢাকা জাতীয় মহাসড়কের বেড়া সিএন্ডবি ব্রীজের পশ্চিম পাশে রাস্তা অবরোধ করে,ফলে মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট । বেড়া ও সাঁথিয়া পুলিশ প্রশাসন ও বেড়া প্রেস ক্লাবের সাংবাদিদের হস্তক্ষেপে অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেয় চালকেরা। বেড়া সিএনজি চালক সমিতির সভাপতি মিন্টুমিয়া অভিযোগ করে জানান, পাবনার মাধবপুর হাইওয়ে পুলিশের অফিসার ইন র্চাজ ও একজন এসআই বেড়া সাঁথিয়ার সিএনজি চালকদেরকে প্রতিদিন হাজার হাজার টাকা ঘুষ দিতে বাধ্য করে। জাতীয় মহাসড়কের আমাইকোলা নামক স্থানে সিএনজি গ্যাস ষ্ট্রেশান হওয়ায় সিএনজি চালকদের গাড়ীতে গ্যাস নিতে জাতীয় মহাসড়কে কিছুটা পথ অতিক্রম করতে হয়। যাত্রী ছাড়া খালি সিএনজি নিয়ে গ্যাস ভরতে গেলেও পাবনার মাধপুর হাইওয়ে পুলিশ গাড়ী আটকিয়ে টাকা আদায় করে। টাকা দিতে না চাইলে চালকদের অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে,টাকা না দিলে সিএনজি জব্দ করে নিয়ে যায়। সম্প্রতি এক দরিদ্র সিএনজি চালকের সিএনজি জব্দ করার ফলে দুশ্চিন্তায় চালক হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। সিএনজি চালক সমিতির নেতা মিন্টু মিয়া আরও বলেন,বেড়া-সাঁথিয়ার পুলিশ কর্মকর্তাদের আস্বাসে এবং সাংবাদিক ভাইদের অনুরোধে ও মানবিক কারনে আমরা সড়ক অবরোধ তুলে নিলাম। পাবনার মাধপুর হাইওয়ে পুলিশ আবারও চাঁদাবাজি করলে বা কোন ভাবে সিএনজি চালকদের হয়রানি করলে আমরা বৃহত্তর কর্মসূচী দেব।
বিষয়টি নিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন,এবং রাস্তায় সুশৃঙ্খলতা বজায় রাখতে সড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধকরা প্রয়োজন বলে স্থনীয় বিজ্ঞজনেরা মনে করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code