স্বপ্নের পথে আলো দেখাতে যাচ্ছে জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

স্মৃতিবিন্দু চাকমা, জুরাছড়ি (রাঙ্গামাটি):
সারাদেশের ন্যায় আজ প্রত্যন্ত জুরাছড়ি উপজেলার নতুন বই তুলে দেওয়া হয়েছে কোমলমতি শিশুদের হাতে। নতুন বছরের শুরুতে বই পেয়ে শিশুরা অত্যন্ত আনন্দিত,এই আনন্দিত উৎসবে আজ নবপ্রতিষ্ঠিত জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয় সমূহের মাঝে নতুন বই বিতরণ করা হয়। নতুন বই বিতরণ উৎসবে জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,জুরাছড়ি উপজেলার উন্নয়নের পথ প্রদর্শক শিক্ষানুরাগী উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান,ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চারু বিকাশ চাকমা,বিশিষ্ঠ ব্যবসায়ী জুরাছড়ি উপজেলার কৃতি সন্তান জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় যার অবদান চির অম্লান হয়ে থাকবে সেই ব্যক্তি সুমতি বিকাশ দেওয়ান,বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক চিরত্তন চাকমা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও পরিচালনা কমিটির সদস্যগণ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
নতুন বই উৎসবে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন,জুরাছড়ি উপজেলার এই বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়াতে শিক্ষার ক্ষেত্রে আরো একধাপ উন্নত শিখরে পেীঁছল জুরাছড়ি উপজেলা। আগামীতে এই বালিকা উচ্চ বিদ্যালয় অনেক মেধাবী ছাত্রী গড়ে তুলে দেশ এবং জাতির কল্যাণে গুরুত্ব পূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে পারবে এমন আশা প্রয়াস করেন। তিনি বলেন,বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখহাসিনা পার্বত্যঅঞ্চলে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠির জন্য সকল ক্ষেত্রে কাজ করে যাচ্ছে,তাই এই প্রত্যন্ত জরাছড়ি উপজেলার নব প্রতিষ্ঠিত জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়টি উন্নয়ন সহ সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখহাসিনার সু দৃষ্টি কামনা করেন।
জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান বলেন, ভালো কাজের ক্ষেত্রে সকলে এগিয়ে আসা উচিত, তাই যাদের উদ্যোগের কারণে এই জুরাছড়ি বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয়েছে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন,শিক্ষার উন্নয়নের লক্ষে যা যা সহযোগিতা প্রয়োজন আমি করে যাব,শিক্ষা জাতির মেরুদন্ড তাই জাতির উন্নত শিখরে পৌঁছতে হলে সর্বআগে আমাদের শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের আলোর দিশারী ও জাতির কান্ডারী পথ প্রদর্শক হিসেবে সু শিক্ষায় শিক্ষত করে ছাত্রীদের মানসম্মত পাঠদান করার লক্ষে অনুরোধ করেন।
এছাড়াও আজ জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা ধামাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এসময় তিনি জানান,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ মানসম্মত শিক্ষার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে,একজন শিশু প্রথম পর্যায়ে আদর্শ গ্রহন করেন তার মায়ের কুল থেকে,তাই মা দের আরো বেশী শিক্ষার প্রতি মননশীল হওয়ার আহব্বান করেন।
উল্লেখ্য আজ জানুয়ারী প্রথম তারিখে বার্ষিক কর্মসূচীর আওতায় জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যানন চাকমা সাবছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৯ জন শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ করেন। বিতরণের সময় বিদ্যালয়ের সকল অভিবাবক ও শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code