হাতিয়ায় ওমান ফেরত ১১ প্রবাসীর বসবাস এখন আশ্রয়কেন্দ্রে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

হাতিয়া প্রতিনিধি :
বিশেষ বিমানে ঢাকায় আসা, বিমান বন্দরের স্পেশাল গাড়ীতে কুমিল্লা হয়ে বাড়ীর উদ্দেশ্যে চেয়ারম্যান ঘাটে আসা। সব শেষে ঘাটের পুলিশের হাতে অবরুদ্ব হয়ে বাড়ীতে না গিয়ে ওমান ফেরত ১১ প্রবাসীকে যেতে হলো একটি আশ্রয়কেন্দ্রে ,থাকতে হবে ১৪দিন। রবিবার বিকালে ঘটনাটি ঘটে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ১নং হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটে।
জানাযায়, ১১জন প্রবাসী একটি মাইক্রোযোগে ঘাটে আসে হাতিয়া আসার উদ্দেশ্যে। সংবাদ পেয়ে নিয়মানুযায়ী ঘাটে পুলিশ তাদেরকে একটি ঘরে অবরুদ্ব করে উপজেলা প্রশাসনকে অবহিত করে। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে পুলিশ ১১ প্রবাসীকে হাতিয়া আসতে না দিয়ে বয়ারচরের মাইনউদ্দিন বাজার প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যায়। ১১ প্রবাসীর মধ্যে নিঝুমদ্বীপ ইউনিয়নের ২জন, জাহাজমারা ৪জন, চরকিং ২জন, সোনাদিয়া ২জন ও বুডিরচর ইউনিয়নের ১জন রয়েছে।
ওমান ফেরত প্রবাসী মো: রুবেল (৪০)জানান, করোনার কারনে গত কয়েকমাস ওমানের সাথে বাংলাদেশের বিমান চলাচল ব্যাহত হচ্ছে। ২৪এপ্রিল ওমান এয়ারলাইন্সের বিশিষ বিমানে ৪শত ৫০যাত্রীসহ আমার বাংলাদেশে আসি । বিমানবন্দরের বিভিন্ন পরীক্ষা শেষে আমাদেরকে কিছু শর্তদিয়ে বাড়ী আসার অনুমতি দিয়েছিল কর্তপক্ষ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, যেহেতু তারা বিভিন্ন বিমানবন্দর অতিক্রম করে ওমান থেকে দেশে এসেছে তাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হবে। আমাদের অভিঙ্ঘতা বলে বিদেশীরা বাড়ীতে গেলে কোয়ারেন্টিন অমান্য করে, তাই এদেরকে আমাদের খরছে আমারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখে দিয়েছি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code