ইএসপিএনক্রিকইনফোর দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন ফরম্যাটেই গত এক দশকের সেরা একাদশ সাজিয়েছে ইএসপিএনক্রিকইনফো। টেস্ট ও টি-২০ একাদশে সুযোগ হয়নি সাকিবের। তবে ওয়ানডে একাদশে জায়গা হয়েছে তার। এই একাদশের অধিনায়ক ভারতের মহেন্দ্র সিং ধোনি।

Manual2 Ad Code

গত এক দশকে ওয়ানডে ফরম্যাটে ব্যাট হাতে ৪২৭৬ রান ও বল হাতে ১৭৭ উইকেট শিকার করেছেন সাকিব। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ রয়েছেন তিনি। জুয়ারির তথ্য গোপন করায় ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাকিবকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে।

ইএসপিএনক্রিকইনফোর দশক সেরা টেস্ট একাদশ : অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, বেন স্টোকস, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন ও রঙ্গনা হেরাথ।

 

Manual4 Ad Code

ইএসপিএনক্রিকইনফোর দশক সেরা ওয়ানডে একাদশ : হাশিম আমলা, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রস টেইলর, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাকিব আল হাসান, ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা ও ইমরান তাহির।

Manual3 Ad Code

ইএসপিএনক্রিকইনফোর দশক সেরা টি-২০ একাদশ : ক্রিস গেইল, সুনীল নারাইন, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, রশিদ খান, লাসিথ মালিঙ্গা ও জসপ্রিত বুমরাহ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code