কুষ্টিয়ায় আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি অনুপ ॥ সম্পাদক সাঈদ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

জাহাঙ্গীর হোসেন জুয়েল (কুষ্টিয়া) :
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দি সভাপতি এবং অ্যাডভোকেট শেখ আবু সাঈদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ সময় মোট ৩৮৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৭০ জন। মঙ্গলবার রাত ১০টার সময় নির্বাচন কমিশনার অনুষ্ঠাননিক ভাবে ঘোষনা দেন।
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কুষ্টিয়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দি দ্বিতীয়বারের মতো ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধা সিনিয়র অ্যাডভোকেট আব্দুল জলিল ১০৫ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ আবু সাঈদ ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনিয়র অ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল ৮৯ ভোট পেয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট তানজিলুর রহমান এনাম ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট কাজী এমদাদুল হক ১৩৮ ভোট পেয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code