পাইকগাছায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

পাইকগাছা,খুলনা :
খুলনার পাইকগাছায় লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিনের নিজস্ব অর্থায়নে ৩শ হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে লক্ষ্মীখোলা কাগজী বাড়ী প্রাঙ্গণে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু খাদ্য সামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন। বিতরন সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল, লবন,তেল, সাবান ও ৭ প্রকারের সব্জি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, বিভূতি ভূষণ সানা, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, প্রভাষক বাবলুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আফি আজাদ বান্টি, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী ও মাসুদুর রহমান মানিক, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, অহিদুজ্জামান,নয়ন ও শামীম। উল্লেখ্য, চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে প্রায় ৩ হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code