জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

‘সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল’ জা‌নি‌য়ে তা ক‌ঠোরভা‌বে দম‌নের কথা জা‌নি‌য়ে‌ছেন সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

 

Manual3 Ad Code

রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

না‌সিম ব‌লেন, ‘দেশে যে জঙ্গিবাদের উদ্ভব হয়েছিল, শেখ হাসিনার সরকার কঠোরভাবে তা দমন করেছে। বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই নেই। তিনি সাহসীকতার সাথে দেশে জঙ্গী উত্থান বন্ধ করেছেন। যা বিশ্বের অনেক দেশ করতে পারেনি। ’

Manual3 Ad Code

 

তি‌নি ব‌লেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল হত্যার বিচার করে দেশকে বিচারহীনতার কলঙ্ক থেকে দেশকে মুক্ত করেছেন। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকাকালীন কোনো হত্যার বিচার করেনি, বরং খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে।’

 

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ সকল ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ”

 

আওয়ামী লীগের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘সামনের চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং সংগঠনকে গতিশীল করতেই এবারের সম্মেলন। সম্মেলনের মধ্য দিয়ে গতিশীল নেতৃত্ব উঠে আসবে।’

Manual2 Ad Code

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনির সঞ্চলনায় সভাপতিমণ্ডলীর সদস্য লে কর্নেল (অব.) ফারুক খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, কমিটির সদস্য নুরুল আমিন রুহুল এমপি, ডা. দিলীপ রায়, আলমগীর হাসান, রাসেদুল মাহমুদ রাসেল, আনোয়ারুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code