টরন্টোয় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

কানাডার টরন্টোয় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণ অর্ণব (২৮)। গত শুক্রবার রাত ১১টার দিকে ইটোবিকোর স্টিলিস অ্যাভিনিউ ও ইজলিংটন অ্যাভিনিউ এর সংযোগস্থলে অপর ২টি গাড়ির সাথে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। বাবা আমানুল হক বাবর ও মা অণু’র একমাত্র সন্তান ছিলেন অর্ণব। পেশায় ছিলেন কেমিকেল ইঞ্জিনিয়ার।

পুলিশ জানিয়েছে, স্টিলিস অ্যাভিনিউয়ের পশ্চিম দিকে গাড়ি চালিয়ে তিনি ইউটার্ন করার চেষ্টা করেছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দুটি গাড়ি অর্ণবের লেক্সাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্য গাড়িতে থাকা তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

Manual6 Ad Code

অর্ণবের বাবা প্রয়োজনীয় কাজে বাংলাদেশে গিয়ে করোনাভাইরাসের কারণে আটকা পড়েছেন। বাংলাদেশে বগুড়ার বাদুরতলায় তাদের পৈত্রিক নিবাস। তবে টরন্টো শহরের ইটোবিকোতে সপরিবারে বসবাস করতেন।

Manual6 Ad Code

অর্ণবের অকাল মৃত্যুতে টরন্টোর বাংলাদেশি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code