ফুলপুরে মেয়রের উদ্যোগে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ফুলপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ফুলপুরে মেয়রের উদ্যোগে অতিদরিদ্র, দুস্থ ও কর্মহীন ৩০০ জন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভা কার্যালয়ের সামনে থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। ত্রাণ হিসেবে প্রতিজনকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। ত্রাণ বিতরণের সময় মেয়র মো. আমিনুল হক, ওসি ইমারত হোসেন গাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। জানতে চাইলে মেয়র আমিনুল হক বলেন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ত্রাণ বিতরণ কাজ উদ্বোধনের পর যারা উপস্থিত ছিলেন তাদেরকে দিয়ে বাকিগুলো বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code