বরিশাল কারাগারের কয়েদিরা পেল ঈদ বস্ত্র

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

বরিশাল প্রতিনিধি :: বরিশাল কেন্দ্রীয় কারাগারে রোববার বিকেলে কয়েদিদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন ডিসি এস.এম অজিয়র রহমান।

Manual6 Ad Code

বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের অপরাধ সংশোধনী ও পুনর্বাসন সমিতির পক্ষ থেকে শতাধিক কয়েদি ও হাজতিদের হাতে  ঈদ বস্ত্র তুলে দেয়া হয়।

Manual8 Ad Code

কয়েদিদের উদ্দেশ্যে ডিসি বলেন, আজ আপনারা পরিবার-পরিজন ছাড়া ঈদ উদযাপন করছেন। আপনাদের এ দুঃখে আমরাও দুঃখিত। অপরাধ যত কমবে, সমাজ ততই উন্নত হবে। আপনারা এখান থেকে বের হয়ে নতুনভাবে জীবনযাপন করবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অপরাধ সংশোধনী ও পুনর্বাসন সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ, সদস্য অ্যাডভোকেট এস.এম
ইকবাল, বিজয় কৃষ্ণ দে, রিয়াজুল কবীর, বরিশাল মহানগর সমাজসেবা অফিসার শ্যামল সেনগুপ্ত, সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক, জেলার মো. ইউনুস জামান, ডেপুটি জেলার মো. ইব্রাহিম, কারা হাসপাতালের চিকিৎসক মো. শামীম রেজা প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code