‘বাউনবাইরার কতা’র উদ্যোগে ২৫০ জন প্রবীনকে ঈদ উপহার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

চট্টগ্রাম সংবাদদাতা :: ব্রাহ্মণবাড়িয়ায় রোববার বিকেলে নিজস্ব অর্থায়নে ২৫০ জন প্রবীণকে ঈদের উপহার দিয়েছে ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাউনবাইরার কতা’। এ সময় ১৫টি হতদরিদ্র পরিবারকে সাবলম্বী করতে রিকশা, ছাগল, সেলাই মেশিন, ঘর এবং মুদি দোকান নির্মাণ করে দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার এসপি মো. আনোয়ার হোসেন খান বলেন, শুধু নিজে ভালো থাকলে হবে না, পাশের মানুষটি কেমন আছে তাও দেখতে হবে। বাউনবাইরার কতা সংগঠন সে কাজটি করছে। তাদের এ মানবিক কর্মকাণ্ড সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক।

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সমন্বয়ক মাহবুবুর রহমান এমিল, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান মো. আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাস্ট্রিয়াল স্কুলের সুপারিন্টেনডেন্ট চমন সিকান্দার জুলকার নাঈন, আবৃত্তি শিল্পী আব্দুল বাছির দুলাল প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code