বেতন গরিবদের বিলিয়ে পেলেন বিশ্বসেরা শিক্ষকের পুরস্কার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

আফ্রিকার দরিদ্র দেশ কেনিয়ার একটি প্রত্যন্ত গ্রামে গণিত ও পদার্থবিজ্ঞান পড়াতেন তিনি। শিক্ষকতা করে যে বেতন পেতেন তার আশি ভাগ গরীব দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দিতেন। স্থানীয়দের কাছে জনপ্রিয় এই মানুষটিই জিতেছেন বিশ্বের সেরা শিক্ষকের পুরস্কার। যার আর্থিক মূল্য এক মিলিয়ন ডলার।

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে ওই শিক্ষককে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ক্যাথলিক চার্চকেন্দ্রিক ধর্মীয় গোষ্ঠী ফ্যান্সিসক্যানের সদস্য সেই শিক্ষকের নাম পিটার তাবিচি। গত রোববার তিনি অর্জন করেছেন ভার্কি ফাউন্ডেশনের গ্লোবাল টিচার প্রাইজ।

Manual4 Ad Code

 

কেনিয়ার পওয়ানি নামক গ্রামে অবস্থিত একটি স্কুলে শিক্ষকতা করতেন পিটার। যেখানে প্রতি ৫৮ জন শিক্ষার্থীর জন্য রয়েছে একজন শিক্ষক। স্কুলটি শিক্ষাসামগ্রী ছাড়াও নানা সীমাবদ্ধতার মধ্যে চলে। তাছাড়া যেসব শিক্ষার্থী সেখানে পড়াশোনা করেন তাদের বেশিরভাগই এতিম।

 

Manual8 Ad Code

স্কুলটিতে পড়াতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে পিটারকে। বিশেষ করে খাবারের অভাব, মাদকাসক্তি, কম বয়সে গর্ভধারণ ও বাল্যবিবাহ সমস্যায় ভুগতে হয়েছে তাকে। তবে এতকিছুর পরেও গত তিন বছরে স্কুলটিতে শিক্ষার্থী বেড়ে দ্বিগুণ হয়েছে। আর সেখান থেকে পাস করা বেশিরভাগ শিক্ষার্থী এখন কলেজে পড়ছে।

Manual7 Ad Code

পুরস্কার প্রদানের পর পিটার তাবিচিকে ঘিরে সবার উল্লাস

স্কুলটিতে শিক্ষার্থীদের জন্য নামমাত্র একটি সায়েন্স ক্লাব ছিল। যেখানে দুই-তিনটি কম্পিউটার থাকলেও কাজ করার উপযোগী ছিল মাত্র একটি। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে তিনি বিভিন্নভাবে বিজ্ঞানের উপকরণ সংগ্রহ করার চেষ্টা করতেন। তার একান্ত প্রচেষ্টায় স্কুলটির শিক্ষার্থীরা এখন জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নেন।

 

যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি থেকেও পুরস্কার এসেছে তাদের ঘরে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে বিখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলের আয়োজনে ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনায়িরারিং ফেয়ারে অংশগ্রহণের জন্য সম্প্রতি মনোনীত হয়েছে স্কুলটির শিক্ষার্থীরা।

Manual6 Ad Code

 

তাবিচিকে বিশ্বের সেরা শিক্ষকের পুরস্কার দেয়া লন্ডনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভার্কি ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মানোন্নয়নে কাজ করে। প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বের ১৭৯টি দেশের ১০ হাজার শিক্ষককে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন পিটার তাবিচি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code