

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে মাছ চাষির পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের মৃত: গোলাপ খার ছেলে চানমিয়া বাদি হয়ে মঠবাড়িয়া থানায় শুক্রবার রাতে তার আপন ভাই রত্তন আলী খাসহ ৪ জনকে সন্দেহ ভাজন আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের মৃত: গোলাপ খার ছেলে চানমিয়ার পুকুরে এ বিষ প্রয়োগে বিভিন্ন জাতের প্রায় ১০ মণ মাছ মরে পচে যায়।
ক্ষতিগ্রস্থ মাছ চাষি চানমিয়া জানান, বুখাইতলা বান্ধবপাড়া আমার বাড়ির সামনে প্রায় ৭০শতক জমিতে দীর্ঘদিন যাবত মাছ চাষ করে আছি। গত বৃহস্পতিবার সন্ধ্যয় আমাদের অগোচরে আমার পূর্ব শত্রু রত্তন আলী খার সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে তারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে আমার পুকুরের সব মাছ মারা যায়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।