রিয়াদে বাংলাদেশিদের জমকালো কনসার্ট

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ওপেন কনসার্ট। ইংরেজি নতুন বছর বরণে জাঁকজমকপূর্ণ এমন অনুষ্ঠানের আয়োজন করে ‘ন্যাস্টো হাইপার’ মার্কেট। পরিচালনা করেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট আব্দুল হালিম নিহন ও মামিতা।

Manual5 Ad Code

এদিকে নতুন বছর উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ন্যাস্টো হাইপার’ এর ব্র্যান্স ম্যানেজার মোস্তফা পিচি, সৌদি ম্যানেজার আবু তালাল, এস টি সি পে এর কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ইউছুপ সাফি, মুনছুর আল ওতাইবি, আনাস আল সামিলি এস টি সি পে, ব্যবসায়ী কারী আব্দুল হাকিম, ঢাকা মেডিকেল এর মার্কেটিং ম্যানেজার রুস্তম খান, ফয়সাল সিসিটিভি মোহাম্মদ ফয়সাল।

Manual3 Ad Code

 

সন্ধ্যার পর থেকে রিয়াদের চারদিক থেকে আসা শুরু করেন প্রবাসীরা। কেবল বাংলাদেশি দর্শক নয় ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালসহ বিভিন্ন দেশের দর্শকদের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।

Manual5 Ad Code

এ ছাড়া প্রবাসী বাংলাদেশি দর্শকদের জন্য ছিল নানারকম গেইম সো। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ন্যাস্টো, এস টি সি পে, ঢাকা মেডিকেল সেন্টার রিয়াদ, ফয়সাল সি সি টিভি।

 

Manual2 Ad Code

তারা বলেন, আমরা চাই এই ধারা অব্যাহত থাকুক। বিদেশের মাটিতে ভিনদেশিদের সামনে নিজ দেশের শিল্প, সংস্কৃতি, সাংস্কৃতিক উঠে আসবে প্রবাসী বাংলাদেশি শিল্পীদের মাধ্যমে, এটাই আমরা চাই। সবাই ভাবতে পারে বাংলাদেশ কারো থেকে কম না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code