শিবগঞ্জে এনজিও ফোরামের উদ্যোগে ত্রান বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টিতে সব শ্রেণীর মানুষকে বাইরে যেতে নিষেধ করায় উপার্জনহীন হয়েছে ঘরমুখী শ্রমিক ও নি¤œ আয়ের মানুষেরা।তাদের মাঝে ত্রান বিতরনে এগিয়ে এসেছে শিবগঞ্জ এনজিও ফোরাম। এনজিও ফোরামের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী ১৬০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। প্রথমে দুপুর ১২টার দিকে মনাকষা প্রাচীন ক্লাব মাঠে ও সাহাপাড়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ৫২জন শ্রমিক ও নি¤œ আয়ের মাঝে খাদ্য সা¤গ্রীর ত্রান বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা এনজিও ফোরামের সভাপতি ও থানা আ ওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া ও এনজিও ফোরামের সাধারণ সম্পাদক মইন উদ্দিন ও উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি সাংবাদিক জিয়াউল হক।এরপর বিনোদপুর আলিম মাদ্রাসা মাঠে, শ্যামপুর ইউসি উচ্চবিদ্যালয় মা্েরঠ ও পূর্ব শ্যামপুর উচ্চবিদ্যালয় মাঠে একই ভাবে এক ব্যক্তিদের উপস্থিতিতে খাদ্য সামগ্র্রীর ত্রান বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাল, ২ কেজি আলু, ১লিটার তেল ১ কেজি ডাল ও ১ কেজি লবন।অর্থাৎ খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে খরচ হয়েছে ৬২৫ টাকা করে। উল্লেখ্য এ পর্যন্ত এনজিও ফোরামের উদ্যোগে ও অর্থায়নে মোট ৮শ পরিবারে মাঝে ৬২৫ টাকা মূল্যের ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলূ, ১লিটার তেল ও ১ কেজি লবনের প্যাকেট বিতরণ করা হয়েছে। তাছাড়া ২২৮০ জনের মাঝে মাস্ক ও ১২৮০জনের মাঝে সাবান বিতরণ করা হয়েছে। এনজিও ফোরামের সভাপতিও থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া জানান যতদিন এ পরিস্থিতি চলমান থাকবে ততদিন এনজিও ্েরফারামের উদ্যোগে আমাদের কার্যক্রম চলবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code