চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অরবিটল লিংক শিক্ষা পরিবারের পিপিই প্রদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে করোনা প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্বাস্থ্য সেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠনে ৫শ’ পিপিই প্রদান করেছে উপজেলার অন্যতম শিক্ষা পরিবার অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,নার্সসহ অন্যদের জন্য ১শ’ সেট পিপিই প্রদান করেছেন অরবিট্ল লিংক শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যক্ষ এম এ মতিন। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের হাতে পিপিই সেট তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আ. হামিদ মাস্টার,অধ্যক্ষ আলী হায়দার সরদার,হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন,পাশর্^ডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. আজাহার আলী,ডাঃ রুহুল কুদ্দুস ডলার,প্রধান শিক্ষক আঃ গফুর,প্রভাষক জমিন উদ্দিন,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমূখ। এছাড়া অরবিটল লিংক শিক্ষা পরিবার উপজেলার বিভিন্ন ক্লিনিক,স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান,সংবাদকর্মীসহ অন্যদের মাঝে আরো ৪শ’ পিপিই সেট বিতরণ করেছে। অধ্যক্ষ এম এ মতিন জানান,করোনা ভাইরাস মোকাবেলায় করণীয় হিসেবে মানবিক সহযোগিতা হিসেবে এই পিপিই প্রদান করা হলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code