স্মার্টফোনে আসক্তি: শিশু-কিশোরদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শিশু-কিশোরদের মধ্যে আশঙ্কাজনক হারে স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের প্রবণতা বাড়ছে। বিশেষ করে ইন্টারনেটভিত্তিক গেমস, ভিডিও কনটেন্ট এবং টিকটক-লাইকির মতো অ্যাপের প্রতি আসক্তি তাদের পড়াশোনা ও সামাজিক আচরণে নেতিবাচক প্রভাব ফেলছে বলে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের অনেকে ক্লাস বাদ দিয়ে মোবাইলে সময় কাটাচ্ছে। অনেকে জড়িয়ে পড়ছে মোবাইল গেমস, পর্নো ভিডিও, এমনকি মোবাইল জুয়ার মতো ক্ষতিকর কার্যক্রমে। উঠতি বয়সীদের মধ্যে বখাটেপনা, মাদকাসক্তি এবং কিশোর অপরাধের হারও বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আলী মর্তুজা বলেন, “অনলাইন ক্লাসের জন্য অভিভাবকরা সন্তানের হাতে ফোন দিয়েছেন, কিন্তু নজরদারির অভাবে তা বিপরীতে ব্যবহৃত হচ্ছে। শিক্ষার্থী নিয়ন্ত্রণে অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের সম্মিলিত ভূমিকা জরুরি।”

লেখক ও গবেষক মো. আব্দুস সামাদ বলেন, “স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার শিশুদের মানসিক অবস্থায় প্রভাব ফেলছে। দীর্ঘমেয়াদে এই সমস্যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।”

কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, “শিক্ষার্থীদের ফোন কেড়ে না নিয়ে সচেতন করতে হবে। অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে এবং সন্তানকে সময় দিতে হবে। শিক্ষকদের অনলাইনে ক্লাসের পাশাপাশি সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে হবে।”

Manual6 Ad Code

বিশেষজ্ঞদের মতে, এখনই কার্যকর উদ্যোগ না নেওয়া হলে শিশু-কিশোরদের এই আসক্তি সামাজিক কাঠামোতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ডেস্ক জেবি

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • স্মার্টফোনে আসক্তি: শিশু-কিশোরদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code