২৬ অগাষ্ট বার্মিংহামের লজেলস বাংলাদেশ ইসলামিক সেন্টারের দারুল ক্বিরাতের এ্যাওয়ার্ড অনুষ্ঠান

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual6 Ad Code

আগামী ২৬ অগাষ্ট শনিবার বার্মিংহামের লজেলস বাংলাদেশ ইসলামিক সেন্টারের দারুল ক্বিরাতের এ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৬ অগাষ্ট সকাল সাড়ে ১১টায় বার্মিংহামের আষ্টনের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আযোজন করা হয়েছে। বিশুদ্ধভাবে পবিত্র কোরাণ শিক্ষা বিস্তারের লক্ষ্যে কাজ করা সংগঠন দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইউ‘কের তত্বাবধানে বিভিন্ন স্থানে দারুল ক্বেরাত প্রশিক্ষণের অংশ হিসেবে বার্মিংহাম লজেলস উইল স্ট্রিট বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদে সামার হলিডে উপলক্ষ্যে চার সপ্তাহব্যাপি পবিত্র কুরআন শরীফ তাজবিদের সাথে সহিহ-শুদ্ধ ভাবে শিক্ষা দান কর্মসূচি গ্রহণ করা হয়। আর এই কর্মসুচিতে অংশ নেওয়া দারুল ক্বিরাতের ছাত্র-শিক্ষকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে আগামী ২৬ অগাষ্ট এ্যাওয়ার্ড প্রদান ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। এছাড়াও অনুষ্ঠানে সান্ডওয়েল কাউন্সিলের মেয়র,স্থানীয় কাউন্সিলর ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও ওলামায়ে ক্বেরামগণ উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ মুসলমানকে উপস্থিত হবার জন্য বার্মিংহাম লজেলস উইল স্ট্রিট বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদের পক্ষ থেকে অনুরোধ জাননো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code