অপূর্ব-মমর নাটক

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: এই থতমত সময়ে চমকে ওঠার মতো খবর এটি। টিভি ধারাবাহিকে জিয়াউল ফারুক অপূর্ব! কারণ শেষ কবে তিনি কোন ধারাবাহিকে অভিনয় করেছেন, সেটি অভিনেতা নিজেও এখন মনে করতে পারছেন না। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন বটে, তবে সাম্প্রতিক সময়ে সিঙ্গেল নাটকও কমিয়ে দিয়েছেন ওটিটি নিয়ে ব্যস্ত
এই অভিনেতা। তবে এমন পরিস্থিতিতে নতুন ধারাবাহিক নাটক নিয়ে টিভি পর্দায় সত্যি সত্যিই হাজির হচ্ছেন অপূর্ব।

Manual6 Ad Code

নাটকটির নাম ‘নীল ঘূর্ণি’। প্রচার শুরু হচ্ছে আজ (১৪ আগস্ট)। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় এটি প্রচার হবে আরটিভিতে। তবে এখানেও কিন্তু আছে। অপূর্ব জানান, ‘এই নাটকটির কাজ করেছিলাম অন্তত বছর পাঁচেক আগে। সেটা গল্প ও চরিত্র পছন্দ হওয়ার কারণেই করেছি। তবে সেটি যে শেষ পর্যন্ত সম্প্রচারে আসবে, এতটা ভাবিনি। পাঁচ বছর আগে অপূর্ব ও মমকে জুটি করে ধারাবাহিকটি নির্মাণ করেছেন সৈয়দ শাকিল।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code