পশ্চিমের অস্ত্র না এলে ইউক্রেন যুদ্ধ শেষ: ইইউ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: ইউরোপের দেশগুলো ইউক্রেনকে সহায়তায় গোলাবারুদ সরবরাহের গতি বাড়ানোর উপায় না পেলে এই যুদ্ধ ‘শেষ’ হয়ে যাবে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের শেষ দিনে এমন সতর্কবার্তা দেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেফ বোরেল। রবিবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এখবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

জোসেল বোরেল বলেন, আমরা জরুরি যুদ্ধের মুডে আছি। ইউক্রেন যুদ্ধের জন্য কিয়েভকে সহায়তায় গোলাবারুদের ঘাটতি দ্রুত সমাধান করতে হবে। এটি কয়েক কয়েক সপ্তাহের ব্যাপার। তা না হলে যুদ্ধ শেষ হয়ে যেতো।

Manual7 Ad Code

আগামী ৮ থেকে ৯ মার্চ ইইউ প্রতিরক্ষামন্ত্রীদের একটি নির্ধারিত বিশেষ বৈঠকে হতে যাচ্ছে। ওই বৈঠক থেকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে মনে করেন তিনি। সোমবার পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে গোলাবারুদ সংগ্রহ এবং শান্তি পরিকল্পনা তুলে ধরবেন বোরেল।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যগুলোর কাছে যা আছে তা ব্যবহার করতে হবে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ হুমকি মোকাবিলায় পোল্যান্ড, ফ্রান্সসহ থেকে কয়েকটি ইউরোপীয় দেশ প্রতিরক্ষা খাতে বাজেট দ্বিগুণ করেছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code