আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ সাকিব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: গত মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। তাতে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় তার নাম আসাটা অপ্রত্যাশিত ছিল না। শেষ পর্যন্ত ভোটাভুটিতে দ্বিতীয়বারের মতো মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান।

মার্চ মাসে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের লড়াইয়ে সাকিবের সঙ্গে মনোনয়নে ছিলেন নিউ জিল‌্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের ব‌্যাটসম‌্যান আসিফ খান। উইলিয়ামসন ও আসিফকে টপকে দ্বিতীয়বারের মতো মাস সেরার খেতাব জিতেছেন সাকিব।

Manual8 Ad Code

মার্চে অনুষ্ঠিত ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সাকিবের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সেরা পারফরমার ছিলেন তিনি। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭১ বলে ৭৫ রানের ইনিংস খেলে সিরিজের একমাত্র জয়ের স্বাদ দিয়েছিলেন। এরপর টি-টোয়েন্টি সিরিজেও ইংলিশদের হোয়াইটওয়াশ করতে ব্যাট-বল হাতে দারুণ ভূমিকা ছিল তার।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code