আগামী মাস থেকেই ব্রিটেনে ৩ কোটি ২০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়া শুরু

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় নাগরিকদের টিকা দেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে যুক্তরাজ্য। সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা নিম্নমুখী হওয়ার মাধ্যমে এর সুফলও পেয়েছে দেশটি। তবে ভাইরাসের ডেল্টা ধরনের কারণে যুক্তরাজ্যে সম্প্রতি ভাইরাস সংক্রমণে সৃষ্টি হয়েছে ঊর্ধ্বগতির। আর তাই আগামী মাসে নাগরিকদের জন্য বাড়তি বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু করতে যাচ্ছে দেশটি।

রোববার (১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। সংবাদমাধ্যমটি বলছে, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় আগামী মাসের শুরু থেকেই দেশের ৩ কোটি ২০ লাখ মানুষকে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করবে যুক্তরাজ্য সরকার। এই কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে প্রায় ২ হাজার ফার্মেসিও নির্ধারণ করা হয়েছে।

প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ আরও জানায়, আগামী সেপ্টেম্বরের ৬ তারিখ থেকে যুক্তরাজ্যে এই কর্মসূচি শুরু হতে পারে এবং পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ডিসেম্বরের শুরুতেই বুস্টার ডোজ দেওয়ার কাজ সম্পন্ন হতে পারে।

Manual7 Ad Code

এর আগে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ৬০ বছরের বেশি বয়সী সকল মানুষকে কোভিড-১৯ টিকার তৃতীয় ডোজ দেওয়ার কাজ শুরু করে ইসরায়েল। বিশ্বের প্রথম দেশ হিসেবে ১ আগস্ট থেকে এই কর্মসূচি শুরু করে দেশটি।

Manual1 Ad Code

ইসরায়েলে কমপক্ষে পাঁচ মাস আগে যারা করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন, তারা রোববার (১ আগস্ট) থেকে তৃতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা নেওয়া শুরু করেছেন।

Manual4 Ad Code

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, ‘গবেষণায় দেখা যাচ্ছে- (টিকা নেওয়ার পরও) সময়ের সঙ্গে সঙ্গে শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। আর তাই করোনা টিকার দু’টি ডোজ সম্পন্ন করা ব্যক্তিদের তৃতীয় ডোজ দেওয়ার লক্ষ্য হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ফের বাড়ানো এবং একইসঙ্গে ভাইরাসে নতুন করে সংক্রমণের শঙ্কা ও মারাত্মক অসুস্থতার আশঙ্কা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।’

এদিকে করোনা টিকা নিলে গ্রহীতাদের জন্য বাড়তি সুবিধার কথা ঘোষণা করেছে যুক্তরাজ্য। টিকা নেওয়া ব্যক্তিরা খাবারের দামে এবং ট্যাক্সি ভাড়ায় ডিসকাউন্ট পাবেন। টিকা গ্রহণে অল্পবয়সীদের উদ্বুদ্ধ ও কর্মসূচিতে জোরগতি আনতে এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার।

Manual7 Ad Code

সম্প্রতি যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সামাজিক সেবা দফতর থেকে জানানো হয়েছে, দেশের ১৮ থেকে ২৯ বছর বয়সীদের প্রায় ৬৭ শতাংশ এখন পর্যন্ত করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। এছাড়া যুক্তরাজ্যের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭২ শতাংশের বেশি মানুষ এখন পর্যন্ত করোনা টিকার উভয় ডোজ নিয়েছেন। আর একটি ডোজ নিয়েছেন ৮৮ দশমিক ৫ শতাংশ মানুষ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code