আজ সম্মেলন :জয় বাংলা শ্লোগানে মুখরিত সিলেট

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

সকাল ১০ বাজার আগ থেকেই খণ্ড খণ্ড শ্লোগানে মুখরিত সিলেট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু দিয়ে শুরু হওয়া মিছিল থেকে দলীর প্রার্থীর পক্ষে শ্লোগান দিচ্ছেন কর্মী ও সমর্থগকেরা। সাথে সম্মেলনকে স্বাগত জানিয়ে প্রার্থীর সমর্থক এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল সারা শহরে। মোট কথা, এ যেন এক উৎসবের আমেজ।

Manual8 Ad Code

এদিকে সম্মেলনকে সামনে রেখে দুই সপ্তাহ আগ থেকেই ব্যানার এবং পেস্টুনে ছেয়ে গেছে গোটা নগরী।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মলনের তারিখ ঘোষণা করার পর থেকে পদ প্রত্যাশিত নেতারা সারা নগরীতে লাগিয়েছেন বড় বড় বিলবোর্ড ও ব্যানার। এক মাস আগ থেকেই তাঁরা গুরুত্বপূর্ণ জায়গায় ব্যানার লাগালেও বর্তমানে নগরীর প্রায় সকল জায়গা ছেয়ে গেছে ব্যানার আর ব্যানারে। এমনকি বড় বড় বিলবোর্ডগুলো আওয়ামী লীগ নেতাদের ছবি সম্বলিত ব্যানারে ছেয়ে গেছে। সবচেয়ে বেশি ব্যানার লাগানো হয়েছে সম্মেলন স্থল নগরীর আলীয়া মাদ্রাসা মাঠের আশপাশ এলাকায়।

Manual3 Ad Code

 

বর্তমানে আওয়ামী লীগের মূল পদে আসীন হতে পারেন এমন নেতাদের ছবি দিয়ে তাদের কর্মীরা লাগিয়েছেন অসংখ্য ব্যানার। নগরীর এমন কোন জায়গা নেই যেখানে নেই, ব্যানার কিংবা বিলবোর্ড। গোটা সিলেট নগরী পরিণত হয়ে উঠেছে আওয়ামী লীগ নেতাদের ব্যানার আর বিলবোর্ডে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code