আটলান্টিক সিটিতে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: গত ৩১ জুলাই, ২০২৩,সোমবার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে প্রবাসী কৃতি শিক্ষার্থীকে সম্বর্ধিত করা হয়েছে।আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এই সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল।

Manual6 Ad Code

সম্বর্ধিত কৃতি শিক্ষার্থী হলেন দীপা সাহা, যিনি পেনসিলভেনিয়া এভিনিউ স্কুলের অষ্টম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্হান অধিকার করেছেন। দীপা সাহা তাঁর অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ “আটলান্টিক কাউন্টি একাডেমিক এক্সসেলেন্স এওয়ার্ড ” লাভ করেছেন।

ওইদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির ১৪১১ , পেনরোজ এভিনিউর ভেনুতে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা, ক্রেস্ট বিতরন ইত্যাদি।

Manual7 Ad Code

সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান এম আনজুম জিয়া।

Manual8 Ad Code

লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম আনজুম জিয়া, বিধান সাহা প্রমুখ।কৃতি শিক্ষার্থীকে আশীর্বচন করেন আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার।

Manual5 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাস প্রজন্ম যেভাবে শিক্ষাদীক্ষা ও পেশাগত ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে অদূর ভবিষ্যতে তারাই মার্কিন সমাজে নেতৃত্বের আসনে আসীন হবে।

অনুষ্ঠানে সম্বর্ধিত কৃতি শিক্ষার্থী দীপা সাহা উওরসূরীদের উদ্দেশ্যে বলেন, সেরাটা দাও, সেরাটা পাবে। সময় ব্যবস্থাপনায় দক্ষতা দেখাতে পারলে সাফল্য ধরা দেবেই।

নৈশভোজের মাধ্যমে সম্বর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code