আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ ফেব্রুয়ারি ,মঙ্গলবার বিকেলে সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশনের সভা কক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।
পর্ষদ সভা সঞ্চালনা করেন কিম ওয়ালেস।
সভায় পর্ষদ সভাপতি শে স্টিল , সহ-সভাপতি প্যাট্রিসিয়া বেইলি, পর্ষদ সদস্য রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, টরেস মেফিল্ড, ওয়ালটার জনসন, জন ডাবলিন, কাশওয়ান ম্যাকিনলে, হলিশা ব্রিজারস উপস্থিত ছিলেন।
সভার শুরুতে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট ড: লা কোয়েটা স্মল তাঁর প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। সভায় অংশগ্রহনকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্যসূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
পর্ষদ সভায় নিউ জার্সি রাজ্যের পক্ষে তদারককারী মিসেস কেরল মরিস, বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, ব্যবসা প্রশাসকবৃন্দ সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজনও পর্ষদ সভায় অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code