আদিবাসী নেতা নরেন্দ্র ডিব্রু আর নেই

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর :: শেরপুরের প্রবীণ আদিবাসী নেতা, বিশিষ্ট সমাজসেবক, চিন্তাবিদ এবং শেরপুর ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লুএ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নরেন্দ্র ডিব্রু আর নেই। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার বলাইচর ইউনিয়নের চরশ্রীপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৩ বছর। তার মৃত্যুতে জেলার আদিবাসী সমাজে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি তার ১০ ছেলে-মেয়ের মধ্যে জীবিত ৬ জন এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্থানীয় গীর্জায় খ্রিস্টযাগের মাধ্যমে প্রার্থনা শেষে বেলা ১১ টায় তার নিজ গ্রামে অন্তষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত আদিবাসী খ্রিস্টধর্মাবলম্বী ভক্তরা তার আত্মার চির শান্তি এবং স্বর্গবাসী লাভের জন্য প্রার্থনা করেন। এ সময় মূল প্রার্থনা ও অন্তষ্টিক্রিয়া পরিচালনা করেন মৃতের নাতি মধুপুর জলছত্র মিশনের ফাদার সঞ্জয় চিসিম। তার অন্তষ্টিক্রিয়ার সময় স্থানীয় প্রবীণ ট্রাইবাল নেতারা উপস্থিত ছিলেন। নরেন্দ্র ডিব্রু ১৯৮০ সালে শেরপুর ট্রাইবেল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন শেরপুর সদর উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তিনি আরও দুই মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code