আবারও এক ব্যক্তির পূজা শুরু হয়েছে: মির্জা ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual7 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আবারও এক নেতার পূজা শুরু হয়েছে। বাকশাল কায়েমের আগে যেমন এক ব্যক্তির পূজা চলছিল, তেমনি আজকে আবার সেই একই ভাবে এক ব্যক্তির পূজা শুরু হয়েছে। মঙ্গলবার পত্র-পত্রিকাগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে, কীভাবে সমস্ত গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীতে কোনো ফ্যাসিবাদী শাসক টিকে থাকতে পারে নাই। জনতার উত্তাল রোষের মধ্য দিয়ে তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে। এই সরকারকেও পরাজয় বরণ করতে হবে।

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে করোনা ও ডেঙ্গু হেলপ সেন্টারের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন ঘরে ঘরে গিয়ে পুলিশি আক্রমণ চলছে, তল্লাশি চলছে। কেন, কারণ কী? কারণ, বিএনপি জেগে উঠছে। এই যে নতুন করে বিএনপিকে সাজানো হচ্ছে, কমিটি গঠন করা হচ্ছে এতে করে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। আর সেই জন্যেই সরকারের হূদকম্প শুরু হয়েছে। তারা ভয় পাচ্ছে, কাঁপছে।

Manual7 Ad Code

তিনি বলেন, এখনো সময় আছে, আপনারা দেওয়ালের লিখনগুলো পড়ুন, মানুষের চোখের ভাষা দেখুন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করেন। এখনো সময় আছে, ভোট চুরি করে যে অপরাধ করেছেন সেটা থেকে যদি রক্ষা পেতে চান, অবিলম্বে পদত্যাগ করুন। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না।

Manual3 Ad Code

ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির করোনা হেলপ সেন্টার পরিচালনা কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি আব্দুস সালাম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি নবী উল্লাহ নবী, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code