জাপার শূন্য পদে ৭ জনের নাম ঘোষণা!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শূন্য পদে ৭ জনের নাম ঘোষণা করেছে দলটি। দলটি নির্বাহী কমিটির উপদেষ্টা পদে ১ জন, ভাইস চেয়ারম্যানে ১ জন, সাংগঠনিক সম্পাদকে ১ জন, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদকে ১ জন, নির্বাহী সদস্য ১ জন এবং ২ জন কেন্দ্রীয় সদস্য পদে নাম ঘোষণা করা হয়।

Manual7 Ad Code

বুধবার জাতীয় পার্টির যুগ্ম-দপ্তার সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

Manual6 Ad Code

বিবৃতিতে জানানো হয়, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শূন্য পদে নাজনীন সুলতানাকে (গোপালগঞ্জ) জাপার চেয়ারম্যানের উপদেষ্টা, মো. ইলিয়াছ উদ্দিনকে (শেরপুর) ভাইস চেয়ারম্যান, মমতাজ উদ্দিনকে (গাইবান্ধা) সাংগঠনিক সম্পাদক, মীর শামসুল আলম লিপ্টনকে (জামালপুর) যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক, মাতলুব হোসেন লিয়নকে (সাতক্ষীরা) নির্বাহী সদস্য, ফারিন হাসান (গাজীপুর) ও শাহাজ উদ্দিনকে (খাগড়াছড়ি) কেন্দ্রীয় সদস্য পদে নিয়োগ দেয়া হয়েছে।

Manual1 Ad Code

পার্টির গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলেও বিবৃতিতে জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code