আমরা ইউক্রেনর সঙ্গে আছি: বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

আমেরিকা অফিস: ইউক্রেন কখনও একা হবে হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার যুক্তরাষ্ট্র সফরে যান এবং সেখানে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন এই মন্তব্য করেন।

Manual5 Ad Code

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর জেলেনস্কির এটিই প্রথম কোনও বিদেশ সফর। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

Manual1 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আক্রমণের পর নিজের প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ দীর্ঘমেয়াদী মার্কিন সহায়তার প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন। এমনকি প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ‘কখনোই একা ছেড়ে দেওয়া হবে না’ বলে প্রতিশ্রুতিও দিয়েছেন।

Manual6 Ad Code

সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনি কখনোই একা হবেন না। আমেরিকান জনগণ প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছে এবং আমরা আপনার সাথে থাকব – যতদিন লাগবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code