আমের পায়েস বানাবেন যেভাবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: আমের ছড়াছড়ি এখন বাজারে। গ্রীষ্মের রসালো ফলটি দিয়ে বিভিন্ন ডেসার্ট বানিয়ে ফেলার এখনই সময়। মজাদার আমের পায়েস বানিয়ে ফেলতে পারেন সহজ উপায়ে। জেনে নিন রেসিপি।

যা যা লাগবে:

১ লিটার দুধ

Manual8 Ad Code

১ কাপ পাকা আম

১ কাপ পোলাওয়ের চাল

Manual2 Ad Code

সামান্য এলাচের গুঁড়া

Manual2 Ad Code

স্বাদ মতো চিনি

যেভাবে রান্না করবেন

Manual8 Ad Code

চাল ধুয়ে ১ কাপ পানি দিয়ে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। এক ঘণ্টা পর চাল থেকে পানি ঝরিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিন বাতাসে। দুধ বসান চুলায়। দুধ কিছুটা ফুটে আসার পর চাল দিয়ে নাড়তে থাকুন। দুধ ফুটে উঠলে স্বাদ মতো চিনি দিন। আমের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে মিহি করে তারপর দুধের মধ্যে দিয়ে দিন। আঁশ আছে এমন আম নেবেন না। চাল সেদ্ধ হয়ে ঘন হলে এলাচের গুঁড়া মিশিয়ে নেড়ে নামিয়ে নিন। কিশমিশ, বাদাম ও আমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code