আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠটি উন্নয়ন করে জনগণের জন্য উন্মুক্ত করা হবে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠটি উন্নয়ন করে তা এলাকার জনগণের জন্য নান্দনিক খেলার মাঠ হিসেবে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ডিএসসিসি মেয়র আজ বুধবার ( ২১ অক্টোবর) সকালে সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে পুরাতন কেন্দ্রীয় কারাগার ও আলিয়া মাদ্রাসা সংলগ্ন খেলার মাঠ এবং কেন্দ্রীয় কারাগার ঘিরে গৃহীত প্রকল্প ও প্রকল্প অনুষঙ্গগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন।

পুরাণ ঢাকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ ও পুরাতন কেন্দ্রীয় কারাগার ঘিরে কারা কর্তৃপক্ষের গৃহীত পরিকল্পনা সরেজমিনে প্রত্যক্ষ করার পর ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, পুরাতন কেন্দ্রীয় কারাগার এবং আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ ও পুরাতন কেন্দ্রীয় কারাগার ঘিরে কারা কর্তৃপক্ষের গৃহীত পুরো প্রকল্পের অনুষঙ্গগুলোর আদ্যোপান্ত আমি গতকাল অবলোকন করেছি। প্রকল্পে কিছু পরিবর্তন আনা সমীচীন হবে বলে আমি মনে করি। কারণ, মাননীয় প্রধানমন্ত্রী চান, এখানে নান্দনিক পরিবেশ বিরাজ করুক, উন্মুক্ত খেলার মাঠ থাকুক। তাই, এই মাঠকে উন্মুক্ত খেলার মাঠ হিসেবে খুলে দেয়ার জনদাবি রয়েছে। আমি জনগণের সেই দাবির সাথে সহমত পোষণ করছি।

Manual8 Ad Code

এলাকার জনগণের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নয়নে এই মাঠ উন্মুক্ত করা হবে জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, কারা কর্তৃপক্ষ চাইলে ওনারা এই মাঠের উন্নয়ন করতে পারেন নতুবা আমরা দক্ষিণ সিটি কর্পোরেশন হতেও এই মাঠের উন্নয়ন করে এলাকার জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারি। আমাদের প্রধান বিবেচ্য বিষয় হলো, এই এলাকার জনগণ যাতে এই মাঠের সুবিধা গ্রহণ করতে পারে।

Manual2 Ad Code

এ সময় পুরাতন কেন্দ্রীয় কারাগার ঘিরে গৃহীত প্রকল্পের অন্যান্য অনুষঙ্গ নিয়ে করা এক প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, প্রকল্পটি এমনভাবে বাস্তবায়ন করা হবে যেন আমাদের নতুন প্রজন্ম জানতে পারে, উপলব্ধি করতে পারে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার কি পরিমাণ ত্যাগের মহিমায় এই দেশকে স্বাধীন করেছে।

Manual4 Ad Code

ডিএসসিসি মেয়র এ সময় প্রকল্পের আওতায় জেলখানা ঘিরে থাকা ইতিহাস-ঐতিহ্যও সংরক্ষণ করা হবে জানান। পরে ডিএসসিসি মেয়র ৩৫ নম্বর ওয়ার্ডের চিত্রামহল পার্কের চলমান উন্নয়ন কার্যক্রম, ৩৮-৪১-৪২ নম্বর ওয়ার্ডস্থ ধোলায়খালের বিভিন্ন এলাকা এবং ৪২ নম্বর ওয়ার্ডের ডিআইটি মার্কেট, পানির ট্যাংক ও সিটি কর্পোরেশন মার্কেট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডিএসসিসি মেয়রের সাথে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মামুন,দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ বদরুল আমিন,প্রধান প্রকৌশলী রেজাউর রহমান,সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ,কর্পোরেশন সচিব আকরামুজ্জামান,৩ ও ৪ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ,প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন,প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code