আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর শোলজ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

লন্ডন অফিস:

Manual6 Ad Code

পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ। সোমবার এই আস্থা ভোটের ডাক দিয়েছিলেন তিনি। এবং তাতে তিনি হেরে যাবেন বলেই ধরে নিয়েছিলেন। এরইমধ্য দিয়ে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের পথ তৈরি হলো জার্মানিতে।

Manual8 Ad Code

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, জার্মানিতে অর্থনৈতিক সংস্কার আনার বিষয়ে জোট সরকারের অংশীদার তিন দলের মধ্যে মতানৈক্য দেখা দেওয়ায় রাজনৈতিক সংকটে পড়েছিল দেশটি। এর জেরে গত নভেম্বরে জার্মানির কোয়ালিশন সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন চ্যান্সেলর ওলাফ শোলজ। এরপরই জানানো হয়, ১৬ ডিসেম্বর আস্থা ভোট ডাকা হবে।

আর শোলজের ধারণাই ছিল, তাতে হেরে যাবেন তিনি। সোমবার এই আস্থা ভোটে হলোও তাই। এতে করে তার রাজনীতিতে টিকে থাকার পথ এখনো রয়ে গেল। এমনকি তার দল আবারও নির্বাচনে জেতার চেষ্টা করতে পারবে।

জার্মানি সামাজিক গণতন্ত্রী এসপিডি দলের নেতা ওলাফ শোলজের নেতৃত্বে ২০২১ সালে জোট সরকার গঠন করেছিল ব্যবসাবান্ধব দল এফডিপি ও পরিবেশবান্ধব দল গ্রিন পার্টি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code