আহমদপুরে ২য় স্বাধীনতা কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

দক্ষিণ সুরমায় আহমদপুর যুব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছে ২য় তম স্বাধীনতা কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার (১২ মার্চ) সকালে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ হীরা।
আহমদপুর যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আল ফাহিমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অলিউর রহমান অলি, বিশিষ্ট ব্যাংকার শাহনুর আলী, তেতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালিক, জাতীয় পার্টি নেতা আবুল কালাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম.এ খালিক, জেলা তরুন দলের সদস্য সচিব সাদেক আহমদ, সিলেট সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এম শামীম আহমেদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফসার মিয়া, আব্দুস শহিদ, সাইফুল্লাহ মিয়া, দুলন মিয়া, আনোয়ার মিয়া, শিপন আহমদ, হৃদয় আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code