আ.লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

আ.লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না: ওবায়দুল কাদের
ডেস্ক নিউজ, ঢাকা:আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনও ফাঁকা মাঠে গোল দিতে চায় না। আমরা সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। রবিবার (১৭ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি’র প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশন সংলাপে বসছেন, নির্বাচন কমিশনের এই সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত এবং ৩১ জুলাই কমিশনের সাথে আওয়ামী লীগের ১০ সদস্যদের প্রতিনিধি দল সংলাপে অংশ নিবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code