ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম সেরা হাল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডে প্রথম মৌসুমেই গোলের পর গোল করে গেছেন আর্লিং হাল্যান্ড। তার অনবদ্য পারফরম্যান্সে প্রথম ট্রেবলের সামনে দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটি। এই দারুণ ফর্মের স্বীকৃতি হিসেবে কদিন আগে মিলেছে ফুটবল লেখকদের বর্ষসেরা অ্যাওয়ার্ড। শনিবার চলতি প্রিমিয়ার লিগ মৌসুমেরও সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

ম্যানসিটি এবার হ্যাটট্রিক প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে। যাতে বড় অবদান হাল্যান্ডের। ৩৫ ম্যাচ খেলে রেকর্ড ৩৬ গোল করেছেন ২২ বছর বয়সী স্ট্রাইকার। ৩৮ ম্যাচের লিগের এক মৌসুমে অ্যালান শিয়ারার ও অ্যান্ডি কোলের আগের ৩৪ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

Manual8 Ad Code

সাধারণ দর্শক, ২০টি লিগ ক্লাবের অধিনায়ক ও ফুটবল বিশেষজ্ঞদের প্যানেলের ভোটে মৌসুম সেরা হলেন হাল্যান্ড। এনিয়ে টানা চতুর্থ মৌসুম ম্যানসিটির খেলোয়াড়রা এই পুরস্কার পেলো। ২০২০ ও ২০২২২ সালে কেভিন ডি ব্রুইনা ও ২০২১ সালে রুবেন দিয়াস মৌসুমের সেরা হন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code