ইংল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual7 Ad Code

আগামী ১৮ জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। এর আগে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে। বুধবার ইংলিশদের বিপক্ষে সুপার ওভারে দারুণ এক জয় তুলে নিয়ে মেয়েরা গড়লো নতুন ইতিহাস।

Manual6 Ad Code

অনূর্ধ্ব-১৯ পর্যায়ে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও জিতেছিল তারা।

কুয়ালালামপুরে প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রান তোলে। রান তাড়া করতে নেমে শেষ বলে ১ রান দরকার ছিল বাংলাদেশের। তবে নিশিতা আক্তারের রানআউটে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

Manual1 Ad Code

এরপর ইংলিশ স্পিনার কোর্টিন কোলম্যানের ওভারে সাদিয়া আক্তারের ঝড়ো ব্যাটিংয়ে ১১ রান তোলে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ইংল্যান্ড ৯ রান তুলতে সক্ষম হয়। হাবিবা আক্তার দারুণ বোলিং করে ইংলিশ ব্যাটারদের রুখে দেন।

Manual5 Ad Code

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। সুমাইয়া আক্তারের নেতৃত্বে দলটি খেলবে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপালের বিপক্ষে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code