ইংল্যান্ডে বাড়ছে আবাসন সংকট

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

লন্ডন অফিস:

প্রতিবছরই ইংল্যান্ডে বেড়ে চলেছে গৃহহীন মানুষের সংখ্যা। দীর্ঘ সময় ধরেই আবাসন সংকটে ভুগছে দেশটির অধিকাংশ মানুষ। অতিরিক্ত ভাড়া ও আনুষঙ্গিক খরচ মেটাতে না পেরে রাস্তায় থাকতে হচ্ছে অনেককেই।

গত ১২ মাসে ইংল্যান্ডে আবাসন সমস্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পূর্ব ইংল্যান্ডজুড়ে গৃহহীন হয়ে পড়েছে ২৪,০০০ মানুষ। তাদের মধ্যে রয়েছে ১১,৫০০ শিশু। এ নিয়ে দেশটিতে গৃহহীন মানুষের সংখ্যা সাড়ে তিন লাখ দাঁড়াল। বুধবার বিবিসির প্রতিবেদনে উঠে আসে এই তথ্য।

Manual4 Ad Code

কাউন্সিল জেলার পরিসংখ্যান অনুযায়ী, পূর্ব ইংল্যান্ডের অঞ্চলগুলোর মধ্যে লুটন, বেডফোর্ড এবং এসেক্সের ব্যাসিলডনে সবচেয়ে বেশি গৃহহীন মানুষ রয়েছে। লুটনে ৫৭ জনে একজন গৃহহীন। ব্যাসিলডনে ৯৪ জনে একজন ও বেডফোর্ডে ১০৩ জনের মধ্যে একজন গৃহহীন।

Manual1 Ad Code

সাউথেন্ড-অন-সি সর্বোচ্চ পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে গড়ে রাতে রাস্তায় ৩৫ জন লোক বাস করছেন।

Manual1 Ad Code

দাতব্য সংস্থার তথ্য মতে, গৃহহীনতার কারণগুলোর পেছনে ‘অপ্রতুল আবাসন সুবিধা, ক্রমবর্ধমান উচ্ছেদ এবং সত্যিকারের সাশ্রয়ী মূল্যের সামাজিক বাড়ির অভাবের কারণে এমনটি হচ্ছে। যেসব পরিবার গৃহহীন হয়ে যায় তাদের সাধারণত তাদের স্থানীয় কাউন্সিল দ্বারা অস্থায়ী বাসস্থানে রাখা হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code