ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

তমাল ভৌমিক, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সন্তান ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নওগাঁয় মহাদেবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওয়াহিদার জন্মস্থান নওগাঁর মহাদেবপুরের গ্রামবাসীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। আজ সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী মহাদেবপুর প্রধান সড়কে এই কর্মসূচী পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় তার সরকারি বাস ভবনে চুরির উদ্দেশ্যে নয় পরিকল্পিত ভাবে হত্যা করতেই এই হামলা চালানো হয়েছে। ঘটনায় কয়েকজন গ্রেফতার হলেও এখনো ধোঁয়াশা কাটেনি। হামলাকারীদের আশ্রয়দাতারা এখনও ধরা পরেনি। জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবী জানানো হয়। ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার সুস্থ্যতা কামনায় দোয়া প্রার্থনা করেন বক্তারা। মানববন্ধনে ছাত্র-শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেনী-পেশার নারী পুরুষরা অংশ নেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code